মানিকগঞ্জে ট্রাক উল্টে খাদে: চালক নিহত
মানিকগঞ্জের সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে খাদে পড়ে ট্রাকের চালক নিহত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোসাদ্দেক আলী (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের উবাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানান, সকালে উপজেলার ইরতা গ্রামের রাস্তার মাটি ফেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফ দেয়। কিন্তু ট্রাকটি উল্টে চালকের উপরে গিয়ে পরে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক মোসাদ্দেক আলী।
সিংগাইর থানার অফিসার ইনর্চাজ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড