ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে আতঙ্কের নাম শ্রাবণ বাহিনী


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৩-২০২৪ দুপুর ২:৫২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ফেরার পথে কিশোরগ্যাংয়ের সদস্যরা রকি ও জয় নামে দুই যুবককে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত রকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছে। উপজেলা তারাব সুলতানা কামাল ব্রীজে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে রকির বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
 
এসময় রবিউল ইসলাম জানান, তার ছোট ভাই রকি ইসলামপুরে কাপড়ের পাইকারী ব্যবসা করেন। গত (১৭ মার্চ) রবিবার রাতে ব্যবসায়ের প্রায় দেড় লাখ টাকা নিয়ে রকি তার এক বন্ধু জয়কে নিয়ে ইসলামপুর থেকে মোটরসাইকেলে করে তারাব তাদের নিজ বাড়িতে ফিরছিল। এসময় তারাব সুলতানা কামাল সেতুর উপরে আসলে কিশোরগ্যাংয়ের অন্যতম সদস্য শ্রাবণ, বাধন, হৃদয়, সাজ্জাদ, মেহেদী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল থামিয়ে তাদের এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তারা রকিকে এলোপাথারিভাবে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে রকির অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রকি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অভিযোগ করার পর থেকে শ্রাবণ বাহিনীর সদস্যরা বাদী ও তার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।  স্থানীয়রা জানান, শ্রাবণ গ্রুপ এক আতঙ্কের নাম। তারাব হাটিপাড়ার কুত্তা মাসুদের ছেলে শ্রাবণ। শ্রাবণ নিজের প্রভাব বিস্তারের নেশায় এলাকায় গড়ে তুলেছে কিশোর গ্যাং গ্রুপ। তার গ্রুপে ২০ জনের মতো সদস্য আছে। এ গ্রুপের অপর সদস্যরা হলো হৃদয়ের ছেলে বাঁধন, আলমগীরের ছেলে হৃদয়, জাকিরের ছেলে মেহেদী, বাহার মোল্লার ছেলে মাহাদী, মিঠুর ছেলে সাজ্জাদ।এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার