ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে মাংসের মুল্য নির্ধারনের পর বিক্রিতাদের অনির্দিষ্টকালের ধর্মঘট


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-৩-২০২৪ দুপুর ৩:৩৮

সাভারে গরুর মাংস কেজি ৬৫০ টাকা বেঁধে দেওয়ায় লোকসানের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন মাংস বিক্রেতারা।

২১ মার্চ, বৃহস্পতিবার সকাল থেকে সাভার পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে মাংসের দোকানে গিয়ে মেলেনি গরুর মাংস।

সকালে মাংস কিনতে গিয়ে দোকানে দোকানে ঘুরেও মাংস পাননি ক্রেতারা।দোকান কর্মচারীদের এদিন অলস সময় কাটাতে দেখা গেছে।

সাভার পৌরসভা বুধবার (২০ মার্চ) এক নোটিশে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা বেধে দেওয়ার পর থেকেই আন্দোলনে নামেন মাংস বিক্রেতা সমিতির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সাভার পৌরসভার মেয়র আলহাজ মো. আব্দুল গনি জানান, বাজার দর যাচাই করে মাংস ব্যবসায়ীদের লাভ ধরেই গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে মাংস বিক্রেতারা জানান, পৌরসভার বেঁধে দেওয়া দরে গরুর মাংস বিক্রি করতে হলে নিশ্চিতভাবেই ক্রেতাদেরকে ঠকাতে হবে। কেজি প্রতি মাংসে ২০০ গ্রাম হাড় এবং দেড়শ গ্রাম চর্বি দিতেই হবে।

নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মাংস বিক্রেতা জানান, আগে প্রতি কেজি চর্বি তারা সাবানের দোকানে বিক্রি করতেন ৫০ টাকা। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে গিয়ে এখন সেই চর্বি বিক্রি হচ্ছে কেজি প্রতি সাড়ে ৬’শ টাকা। এভাবেই দাম সমন্বয়রে মাধ্যমে ঠকানো হচ্ছে ক্রেতাদের।

এমএসএম / এমএসএম

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ

সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ