আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বনাঞ্চল রক্ষার দাবিতে কুয়াকাটা মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাধসার ইউনিয়ন চর গঙ্গামতি এলাকায় আজ ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস পালিত। "করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ" এই স্লোগানকে সামনে রেখে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ, আমরা কলাপাড়াবাসী সংগঠনের আয়োজনে সকাল ১১ টায় গঙ্গামতি এলাকায় উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বক্তব্য দিয়েছেন ধুলাধসারের ধোলাই মার্কেট ব্যবসায়ী মৎস্য সমিতির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, আমরা কলাপাড়াবাসি সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি সহ অনেকে।
বক্তারা বলেন, এই উপকূলীয় বনাঞ্চল আমাদেরকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে প্রাথমিকভাবে রক্ষা করা সহ প্রাকৃতিক ঝড়-বন্যা প্রতিরোধ করে। এই বনাঞ্চল উপকূলীয় এলাকায় সবুজ দেয়াল হিসেবে কাজ করে। তাই আমরাই বনাঞ্চল রক্ষার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু বনদস্যদের কারণে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে এই সবুজ দেয়াল।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied