ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ধানের চাতালের বয়লার বিস্ফোরণে শিশুসহ দু’জন নিহত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২১-৩-২০২৪ দুপুর ৪:৪৩

পাবনার ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে বৃহস্পতিবার সকালে ধানের চাতালে ধান সিদ্ধ করাকালে বয়লার বিস্ফোরণে এক শিশুসহ চাতাল মালিক নিহত হয়েছেন। নিহতরা হলেন-মিলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭) ও ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের  ছেলে এবং একই উপজেলার গোপাল নগরের ধান চাতালের নারী শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক  হোসেন (৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাশিপুর গ্রামের চাতালে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণে চাতালের মালিক জাহাঙ্গীর আলম টুকরো টুকরো হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং শিশু তারেক  হোসেন গুরুতর আহত হয়। বয়লার বিস্ফোরণের পর শিশুটির উপর বয়লার পড়ে। শিশুটিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির