ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে দশ মামলার আসামি হান্নান গ্রেপ্তার


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২১-৩-২০২৪ দুপুর ৪:৪৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০  মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।বুধবার(২১ মার্চ)  মধ্যরাতে  উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে মো: হান্নান নামের ঐ যুবক কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি)  মো: কামাল উদ্দিন বলেন, বুধবার মধ্যরাত ১ টার সময় উপজেলার সোনাইছ ইউনিয়নের জোরামতল এলাকা থেকে হান্নান কে গ্রেপ্তার করা হয়। 

সোনাইছড়ি ইউনিয়নের  ১নং ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার অফিসার এবং থানা এলাকায় ডিউটিরত রোমিও-০৩ এর অফিসার ও ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে ৫০ গজ পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ হান্নান (৩৪) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করতে চাইলে উক্ত আসামী তার নিকট অবৈধ অস্ত্র ও কার্তুজ আছে বলে স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১টি কার্তুজ জব্দ করা হয়। তিনি বলেন আটকের পর আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন