রাণীশংকৈলে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি করায় জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাটে একটি গর্ভবতী গাইগরু জবাই করে মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীর হাট এলাকার মুনসেফ আলীর ছেলে নরুল হক ও স্থানীয় ইউপি সদস্য রমজান আলী,মুক্তার হোসেন ও গোলাম হোসেন গত মঙ্গলবার ১৯ মার্চ একটি গাইগরু কিনে এনে জবাই করে মাংস বিক্রি করেন। গরু জবাইয়ের সময় গরুর পেট থেকে একটি বকনা বাছুর পাওয়া যায়। তারা কৌশলে বাছুরটিকে লুকিয়ে পাশের ঢোবায় ফেলে দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন তা উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। খবর পেয়ে ইউএনও প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান ও থানার ওসি সোহেল রানাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ওই ৪ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, গরুর পেটে বাচ্চা থাকার ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে কেউ এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি