ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বাবার ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ঠাকুরগাঁও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) এর ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ।
বূহসপতিবার (২১ মার্চ) বিকালে শহরের জে,আর সেন্টারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী,সহ অনেকে।
এর আগে সকাল ১০টায় মির্জা রুহুল আমিনের বাসভবনে ও সেনুয়া কবরস্থান মসজিদে কোরআন খতম, দুপুরে কবর জিয়ারত করা হয়।
এ ছাড়া বিকালে জেআর সেন্টারে কোরআনের হাফেজদের সনদপত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করা হয়।সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখায় পাপিয়া ঘোষ উষা ও শিক্ষায় বিশেষ অবদান রাখায় আলহাজ্ব এ কে এম, আব্দুল্লাহ,ক্রিয়ায় বিশেষ অবদানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গোফরান, উন্নয়নে অবদান রেখেছেন -মো:মজিবুর রহমান সহ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ সম্মাননা সনদ ও পদক দেওয়া হয়।
পরে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিন সহ সদ্য পায়াত জেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব, তৌমুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খলিলুল রহমান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied