দুমকীতে তরমুজ চাষে কৃষকদের লাভের সম্ভাবনা
পটুয়াখালীর দুমকীতে তরমুজের ফলন ও ভালো দাম পাওয়ায় আনন্দ বিরাজ করছে কৃষকদের মধ্যে।ইতিমধ্যে ক্ষেতের তরমুজ পরিপক্ক ও ভালো সাইজের হওয়ায় বিক্রি শুরু হয়েছে। বছরের পুরো মৌসুমের শুরুতে বেশি দামে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। তাই উৎপাদন খরচ বাদ দিয়ে বেশ লাভবান হবেন বলে জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তরমুজ চাষে লক্ষ্যমাত্রা ছিল ৩১৫ হেক্টর। তবে তার চেয়ে অনেক বেশি চাষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের চরাঞ্চলে আগের তুলনায় এবছর তরমুজের চাষ বেশি হয়েছে। তবে বেশিরভাগ কৃষকরা গলাচিপা, কলাপাড়া, রাঙাবালি, আমখোলা ও বরগুনা থেকে এসে জমি লিজ নিয়ে তরমুজের চাষ করেছেন। দুমকী উপজেলার চরাঞ্চলে তরমুজ চাষের উপযোগী জমি, পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা ভালো ও সেচ ব্যবস্থার কারণে দূরদুরান্ত থেকে এখানে এসে তরমুজ চাষ করেছেন বলে জানান এসকল কৃষক। আগাম জাতের তরমুজ ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। পাইকার ও আড়তদাররা ক্ষেতে এসে কৃষকদের কাছ থেকে ক্ষেত ও শত চুক্তিতে কিনে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজারে বিক্রি করে। দক্ষিণ শ্রীরামপুরের তরমুজ চাষি জসিম উদ্দিন ও রুহুল আমিনের ক্ষেতে গিয়ে দেখা হল বরগুনা থেকে আসা এক পাইকারের সাথে। তিনি জসিম উদ্দিনের ৭০ শতাংশ জমির তরমুজ কিনেছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায়। আলগির অপর এক কৃষক জানান, আগাম জাতের তরমুজ প্রতিশত তরমুজ পনের থেকে ষোল হাজার টাকায় বিক্রি করেছি। দক্ষিণ মুরাদিয়া ভক্ত বাড়ি চরের কৃষকরা জানান, এবছর তাদের ফলন ভালো হয়নি তবে মুলধন বাদে সামান্য লাভ হতে পারে।
এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে গরমে তৃষ্ণা মেটানোর বাহারি রঙের সুস্বাদু লোভনীয় রসালো তরমুজের পসরা সাজিয়ে বিক্রি শুরু করেছে ব্যবসায়িরা। গরম মৌসুমে সব বয়সের মানুষের পছন্দের তালিকায় রয়েছে তরমুজ। এছাড়াও বর্তমানে রমজান উপলক্ষে তরমুজের চাহিদা সর্বত্র। বর্তমানে তরমুজের চড়া মূল্যের বিক্রি হচ্ছে । ব্যবসায়িরা জানান কয়েক দফা হাত বদলের পর আমাদের আড়ৎ থেকে বেশি দামে ক্রয় করে পরিবহন খরচ দিয়ে এনে বিক্রি করছি। ক্রেতার অভিযোগ করে বলেন, পরিবারের সদস্যদের আবদার ও রমজান উপলক্ষে চড়া দামে তরমুজ কিনতে হচ্ছে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, তরমুজ একটি লাভজনক ফসল ও এর চাহিদা বৃদ্ধির কারণে দিন দিন এর চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষকদের উৎসাহিত করছি আরো চাষ বাড়ানোর। তবে কিছু কিছু কৃষক কৃষি বিভাগের পরামর্শ না মানার কারণে নানা সমস্যার সম্মুখীন হন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied