ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হলেন পবিপ্রবি'র পাঁচ শিক্ষার্থী


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ২২-৩-২০২৪ দুপুর ৪:০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। 

বুধবার (২০ মার্চ)  তাঁরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রভাষক পদে পবিপ্রবির ২০১৪-১৫ সেশনের নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তারানা শারমিন যোগদান করেন। একই সেশনের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল, এনিম্যাল হাজবেন্ড্রীর  ২০১৪-১৫ সেশনের সন্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের, ডিভিএম ২০১৫-১৬ সেশনের  ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে  এবং মো. মামুনুর রশীদ হকৃবির এগ্রিকালচারাল ক্যামিস্ট্রি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন। 

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে তারানা শারমিন বলেন, আমি অত্যন্ত আনন্দিত নিজের নতুন পরিচয় পেয়ে তবে একই দিনে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি আমার মাকে হারিয়েছি,বাবা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।একই দিনে মায়ের মৃত্যু, আমার চাকরিতে যোগদান করতে হয়েছে। আমি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমার পরিবার, শিক্ষক, ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা-মা'র পর আমার বোনই এই সফলতার কারিগর ছিলেন। 

সন্জিতা পাল বলেন,অনুভূতি আসলে এটা একটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং সৃষ্টিকর্তা আমার সহায় ছিল বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।

নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। কিছুদিন আগে আমার সিজার হয়েছে। সিজারের সেলাই নিয়েই জয়েনিং ও দৌড়াদৌড়ি করতে হয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।

মো. মামুনুর রশীদ বলেন, পরিশ্রমের ক্ষেত্রে প্রাপ্তি বড় জিনিস। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর রহমতে প্রত্যাশা পূরণ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।

ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করছেন এবং আমার মা-বাবা আমার এই সফলতা দেখতে পেয়েছেন এইজন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত।সকলের দোয়া চাই,আমি যেন একজন শিক্ষক হিসেবে  ন্যায়,নীতির সঙ্গে দায়িত্ব পালন করে স্মার্ট ভেটেরিয়ান তৈরিতে ভূমিকা রাখতে পারি। 

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী নিয়োগ পান। এছাড়া এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে পবিপ্রবির শিক্ষার্থীরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছিলেন ।

এমএসএম / এমএসএম

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি