ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে পোষ্ট ও টেলিকম ডিভিশনকে জনগনের সেবায় স্মার্ট কম্পানিতে রুপ দেয়া হবেঃ প্রতিমন্ত্রী পলক


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৩-৩-২০২৪ বিকাল ৫:১০

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিটিসিএল, বাংলাদেশ পোস্ট, সাবমেরিন কেবল এবং টেলিটক সহ সরকারের পোষ্ট ও টেলিকম ডিভিশনের যতগুলো কম্পানী আছে সবগুলোকে জনগনের সেবায় স্মার্ট কম্পানিতে রুপ দেয়া হবে।

পাশাপাশি এসব কম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করা হবে। শনিবার দুপুর বারোটায় কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাব-পোষ্ট অফিসের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন থেকে এসব কথা বলেন তিনি। 

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সক্ষমতা অনেক বেশি। আমাদের ক্যাপাসিটি এখন ৭ হাজার ২শ জিপিবিএস। জনগনের চাহিদার থেকেও বেশি সক্ষমতা রয়েছে। এর ফলে আমরা ইন্টারনেটের দামটা কমিয়ে দিতে পেরেছি। ৯২ সালে সাবমেরিন কেবল বিনামূল্যে পেয়েও জ্ঞান স্বল্পতার কারনে এ সুযোগ হাতছাড়া করেছিলো খালেদা জিয়া সরকার। 

এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন প্রতিমন্ত্রী। গতকাল বিকালে তিনি কুয়াকটায় পৌছে একটি অভিজাত হোটেলে রাত্রি যাপন করেন। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬