ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২৪ বিকাল ৫:৩৮

চট্টগ্রামের ফটিকছড়িতে বারো মাসিয়া খালের পানি আটকিয়ে রাখার অভিযোগে হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে  অভিযান চালান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আজ (শনিবার) সকাল ১০ টায় এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (হাটহাজারী, চট্টগ্রাম) এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সোহাগ তালুকদার।

যানা যায়,চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান ও পেডরোলো গ্রুফের কর্ণধার  শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালী চা বাগান কতৃপক্ষ ভরা মৌসুমে বারোমাসিয়া খালের পানি বেআইনি ভাবে আটকিয়ে ইলেক্ট্রনিক পাম্বের মাধ্যমে কয়েক বছর যাবত উত্তোলন করে আসছিলেন৷ এতে বেশ কয়েকবার হালদা ভ্যালী চা বাগানকে নোটিশের মাধ্যমে পানির বাঁধ সরিয়ে নিতে নির্দেশ দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এতে কোন রকম কর্ণপাত না করে করে তাদের কার্যক্রম অব্যাহত রাখেন হালদা ভ্যালী। এদিকে বোরো মৌসুমে  বারোমাসিয়া খালের পানির সেচ  সঠিকভাবে না পাওয়ায় ব্যুরোর চাষে লোকসান গুনছেন শতশত কৃষক। বছরের পর বছর এভাবে চলতে থাকায় কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,উপজেলা প্রশাসন,উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগের অনুলিপি প্রদান করেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন  ভূজপুর থানা পুলিশের একটি দল,উপ সহকারী প্রকৌশলী মোঃ আরিপ উদ্দীন,উপ সহকারী প্রকৌশলী মনির আহমেদ সহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অন্যন্য কর্মকর্তাবৃন্দ ।

অভিযান শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (হাটহাজারী, চট্টগ্রাম) এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সোহাগ তালুকদার দৈনিক সকালের সময়কে জানান নারায়ণহাট ইউনিয়নে বারোমাসিয়া খালের পানি আটকিয়ে কৃষকের সেচ প্রকল্প বাঁধা গ্রস্থ না করতে আমরা হালদা ভ্যালী কতৃপক্ষকে নোটিশ করি, কিন্তু তারা কর্ণপাত না করায় আমরা এ অভিযান পরিচালনা করি। এবং ভবিষ্যতে যাতে বারোমাসিয়া খালে কোন প্রকার বাঁধ সৃষ্টি করে পানি উত্তোলন না করার নির্দেশ দিই। এরপও যদি তারা বাঁধ সৃষ্টি করে পানি উত্তোলন করেন আমরা যথাযত ব্যবস্থা গ্রহন করবো। 

এসময় উপস্থিত ছিলেন বারোমাসিয়া প্রকল্পের পানি ব্যবস্থাপনা দলের সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল করিম,আবুল কালাম,হালদা ভ্যালি বাগানের কর্মকর্তারা সহ সাধারণ কৃষকরা।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত