সাভারে চুরি যাওয়া শিশু রূপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
সাভারের আমিনবাজার থেকে চুরি যাওয়া এক শিশুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।শনিবার (২৩ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া শিশুটির নাম মোসাঃ নুসরাত। সে ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মোঃ শাহিনের মেয়ে। বর্তমানে বাবা-মায়ের সাথে সাভারের আমিন বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম- মাহবুব সিকদার (৪৫)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কাউখালী এলাকার সোহরাব সিকদারের ছেলে। সে আমিনবাজার এলাকার একই বাড়ির ভাড়াটিয়া।পুলিশ জানায়, চুরি যাওয়া শিশুর পরিবার ও গ্রেপ্তার আসামী একই বাড়ির ভাড়াটিয়া। সেই সুবাদে তাদের মধ্যে একটি সু-সম্পর্ক ছিল। সেই সুবাদে অভিযুক্ত ব্যক্তি মাঝে মধ্যেই তাদের ঘরে যাওয়া আসা করতো। গত ১৬ মার্চ গ্রেপ্তার আসামী সুযোগ বুঝে শিশুটিকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। পরে তার রুমে গিয়ে তাকে আর পাওয়া যায় না। পরে অনেক খোঁজখুজির পরে শিশুসহ তাকে না পেয়ে চুরি যাওয়া শিশু বাবা থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়ের পর পুলিশ অভিযোগের তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আজ শনিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চুরি যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার আসামীকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ
২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা
ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা
ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ