ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তুরাগে কিশোর গ্যাংদের হামলায় কৃষকলীগ নেতাসহ আহত- ৪, আটক ১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ৪:২৫

রাজধানীর তুরাগে এক কৃষকলীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে  এলাকার কিশোর গ্যাংদের সদস্যরা । শুক্রবার ( ২২শে মার্চ) রাত ১০টার দিকে তুরাগের ধউর স্কুল সংলগ্ন রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটেছে । খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে  তুরাগ থানা কৃষক লীগের কার্যকারী সদস্য মোঃ হাসান মিয়ার সাথে ধউর এলাকার তাজুল ইসলামের ছেলে কিশোর গাং গ্রুপের নেতা দানিয়ালের বিরোধ চলে আসছিল ।

এরই জের ধরে  শুক্রবার রাত ১০টার দিকে কৃষক লীগ নেতা হাসান মিয়াকে একা পেয়ে, কিশোর গাং গ্রুপের নেতা দানিয়াল ২০/২২  জন কিশোর গাং সদস্যদের সাথে নিয়ে অতর্কিত হামলা করে হাসান মিয়ার উপর  । এসময় হাসান মিয়াকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেয় । এক পর্যায় হাসান মিয়াকে হত্যার উদ্দেশে দানিয়াল খুর দিয়ে গলায় পোঁচ মারে । এতে হাসানের গলার তিনটি রগ কেটে যায় ।

এসময় হাসান মিয়াকে বাঁচাতে পথচারীরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে পালিয়ে যান কিশোর গাং গ্রুপের সদস্যরা । এতে পথচারী রায়হান, মনির ও  লাদেন নামে ৩জন মারাত্মক আহত হন । পরে  অন্যান্য পথচারীরা তাদের উদ্ধার করে হাসান মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান । উপরোক্ত ঘটনায়  কৃষক লীগ নেতা হাসান মিয়ার বাবা আবুল কালাম বাদি হয়ে কিশোর গাং গ্রুপের নেতা দানিয়ালসহ ১০ জনের নাম উল্লেখ্য করে ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে ডি এম পির তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নং- ৩৪, তাং- ২৩/০৩/২০২৪ইং । তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির দাবী করে বলেন, পূর্ব পরিকল্পিত ভাবেই কিশোর গাং গ্রুপের সদস্যরা  এ হামলার ঘটনা ঘটিয়েছে । এ ধরণের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ।

জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান তিনি । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার বলেন, উপরোক্ত হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে । মামলা হওয়ার পর আমরা তৎক্ষণাৎ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি