ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কয়রায় বাঘ বিধবার ঘর মেরামতের উপকরণ দিলেন মানবতার বন্ধু


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৪-৩-২০২৪ বিকাল ৬:৫

কয়রায় বাঘ বিধবা সাহিদা খাতুনের জরাজীর্ণ ঘর মেরামতের উপকরণ দিলেন সার্বজনীন মানবতার বন্ধু নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সরেজমিনে গিয়ে দেখা গেছে,অভাব -অনটন আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবেতর জীবন-যাপন করছে কয়রা উপজেলার ২ নং কয়রা গ্রামের বাঘ বিধবা সাহিদা খাতুন (৬০)। এক মেয়ে আর নাতনি নিয়ে ভাঙাচোরা ঘরে বসবাস তার । তিনি জানান, ২ মেয়ে রেখে স্বামী মোঃ দাউদ আলী মোড়ল সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১৯৯৯ সালে বাঘের আক্রমে মারা যান। স্বামীর রেখে যাওয়া বসতভিটায় কোন রকম মাথা গুঁজে  ২  কন্যা সন্তান নিয়ে বসবাস শুরু করেন। সকলের সহযোগিতা এবং বিভিন্ন জায়গায় কাজ করে ২ মেয়ে বিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বিধি বাম ছোট মেয়ের এক কন্যা সন্তান হলে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ভাঙাচোরা ঘরে তারা মায়ের সংসারে থাকেন। এতকিছুর পরেও সাহিদা খাতুন সরকারি ভাবে কোন সাহায্য-সহযোগিতা পাননি। বাঘ বিধবা সাহিদা খাতুনের দুরঅবস্থা নজরে আসে সার্বজনীন মানবতার বন্ধু নামে একটি  সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে গত ২৪ মার্চ বেলা ১১ টায় ২ নং কয়রা গ্রামে বাঘ বিধবার বাড়িতে গিয়ে জরাজীর্ণ ঘর মেরামতের জন্য টিন, এ্যালবেষ্টার, বেড়ার চোটা ও নগদ অর্থ তার হাতে তুলেদেন সার্বজনীন মানবতার বন্ধু সংগঠনের সভাপতি অধ্যাপক আবম আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাশ, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নুরুজ্জামান মল্লিক,সহ সভাপতি মিজানুর রহমান, তৈয়বুর রহমান, পরিচালক ওলিউল্লাহ বাহার,সহ পরিচালক জাহাঙ্গির আলম ও ফারুক হেসেন, সদস্য অচিন্ত্য কুমার সরকার,কিরণ চন্দ্র বিশ্বাস,সুভাষ চন্দ্র দাশ, শিক্ষক আশিকুল ইসলাম, আকবার আলী, ডা. জাহিদুর রহমান প্রমুখ

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস