অর্ধ কোটি টাকার মাদক সহ রবিউল প্রকাশ বাবুকে গ্রেফতার
অর্ধ কোটি টাকার হিরোইন এবং বিপুল পরিমান ইয়াবা’সহ রাজধানীর তুরাগ থানাধীন এলাকা থেকে মাদক সম্রাট রবিউল প্রকাশ বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১।
সোমবার (২৫ মার্চ ২০২৩ ইং তারিখ) দুপুরে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকাস্থ প্রিয়াংকা রানওয়ে সিটির ১নং প্লট গেইটের সামনে থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় মাদক সম্রাট রবিউল প্রকাশ বাবু (৩৩) কে গ্রেফতার করেছে বলে র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ।
সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীর কাছে ছিল ৪৫০ গ্রাম হেরোইন এবং ৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট। এছাড়াও আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে। জানা যায়,
আসামী মোঃ রবিউল আলম (৩৩) এর বিরুদ্ধে ১) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৫, তারিখ- ০৭ ফেব্রয়ারি, ২০২৩; জি আর নং-২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৩৬(১) সারণির ৩০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১৬/১৮৪, তারিখ- ১৫ জুন, ২০১৯; জি আর নং-১৮৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৪, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৮৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৪) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-২, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৮১, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৫) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-২৬, তারিখ- ৩১ আগস্ট, ২০২২; জি আর নং-১৭৯, ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৬) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৬/১০৬, তারিখ- ১৬ মে, ২০২২; জি আর নং-১০৬/২২, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৭) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার নং-১৮, তারিখ- ২৭ মার্চ, ২০২৩; জি আর নং-৫১, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৮) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১১, তারিখ- ১৬ মার্চ, ২০২৩; জি আর নং-৪৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৯) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৮, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-১৪৬, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১০) ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার মামলা নং-১২, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৪১৬, ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩ পেনাল কোড, ১৮৬০ মামলা বিচারাধীন আছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি