ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবালয়ে ১৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ৩:৩৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স মিল ও পাশে থাকা একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

এই অগ্নীকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার (২৫ মার্চ) রাত চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর রাত চারটার দিকে হঠাৎ করে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুনের সুত্রপাত ঘটে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দীর্ঘ প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ইতোমধ্যে সেখানে থাকা ছোট বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স মিল ও পাশে থাকা একটি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। 

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, খবর পেয়ে সাথে সাথে দুইটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। পরে ঘিওরের আরো একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তার আগেই আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা