দুমকিতে ০২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার আটক
দুমকিতে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার ওরফে এলমাকে ২ কেজি গাঁজা সহ আটক করেছে দুমকি থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে উপজেলার বাশবুনিয়ায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানাযায়, সোমবার বেলা ১২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী এলমান হাওলাদার ওরফে এলমা(৩৩) কে নিজ বসত ঘর থেকে ২ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত এলমান উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ-২৫/০৩/২০২৪ ইং।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে দুমকি থানা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । সোমবার তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied