শালিখায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস।১৯৭১সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের ভয়াবহ হত্যাযজ্ঞ পরিচালনা করে। পরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ণ সামরিক অস্ত্র নিয়ে দেশজুড়ে শুরু করে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ।
এ-উপলক্ষ্যে আজ সোমবার (২৫ মার্চ) মাগুরা শালীখা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে,
উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ নাসির উদ্দিন অফিসার ইনচার্জ শালিখা থানা, মোঃ রেজাউল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, জেসমিন আক্তার শাবানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আবুবক্কার মাস্টার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম, নাজমুল হক প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী উপস্থিতির মাঝে একাত্তরের ২৫শে মার্চ ভয়াল কালো রাতের বর্ণনা করে বলেন, পশ্চিমা শাসক গোষ্ঠী নিরীহ বাঙালির উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে নির্যাতন করে। তারা বাঙালি নিধন যজ্ঞে মেতে ওঠে।
সেই সাথে একাত্তরের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা বিশদ বিবরণ করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নাজমুল হোসেন উপজেলা পরিসংখ্যান অফিসার।
এমএসএম / এমএসএম
আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২
গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম
নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২
জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট
সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ
মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক
মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার