ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ জানুয়ারি শুক্রবার রাজধানীর মগবাজারে ওয়াকফ মিলনায়তনে অনুষ্ঠিত ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশনের সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার কে সভাপতি , মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুরকে সাধারণ সম্পাদক এবং উপ-করকমিশনার আল আমিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে খসড়া কমিটি গঠিত হয়। পরে ১০ মার্চ রবিবার ওই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় এবং ২৪ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে এসোসিয়েশনের দুই বছরমেয়াদি ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
কমিটিতে সহ- সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব, কামাল হোসেন যুগ্ম সচিব, অতি. ডিআইজি তাপতুন নাসরীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মো. আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত ডিআইজি, মো. ফজলুল হক, অতিরিক্ত কমিশনার (কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ), মো. আলমগীর হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব, সাংগঠনিক সম্পাদক হিসাবে যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন এছাড়া দপ্তর সম্পাদক এডিসি ডিবি ডিএমপি মো. ইলিয়াছ হোসেন পিপিএম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দীন খাঁন, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক এডিসি (অ্যাডমিন) কাজী মাকসুদা লিমা পিপিএম-বার, কর্মসংস্হান সহায়তা সম্পাদক মো. ইরশাদ হাসান, দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল লতিফ খান, সমাজকল্যাণ সম্পাদক সমীর কুমার রজক দাস, আইনবিষয়ক সম্পাদক সিনিয়র সহকারী জজ মো. মওদুদ আহমেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. কামরুজ্জামান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত সচিব, অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত সচিব, অধ্যাপক আ ন ম শাহাদাৎ, মোঃ হুমায়ুন কবির, উপ সচিব, আই আরডি,মো: হুমায়ুন কবির উপ সচিব, ড. শাখাওয়াত হোসেন শরিফ, মিজানুর রহমান, ডা. নারগিস খানম, মোঃ তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আসমা আক্তার সোনিয়া, মোঃ আব্দুস রাজ্জাক রনিকে নির্বাচিত করা হয়।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২