ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খানসামায় কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৫-৩-২০২৪ বিকাল ৫:৭

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পে’র আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় নির্বাচিত ২৬০০ জন পাট চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাট চাষীরা। 

 

উল্লেখ্য, প্রত্যেক চাষীকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬ কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ