জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন ক্রেতাদের ঠাকুরগাঁওয়ের বাজারে তরমুজ : দাম আকাশচুম্বি
তরমুজ খেলে শরীর ঠান্ডা হয়। পানির পিপাসাও কমে। তাই তরমুজ খাওয়া ভাল। ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে বাজারে আগাম তরমুজ উঠেছে। তবে মৌসুমি এ ফলের দাম অনেক বেশি হওয়ায় ক্রেতারা কিনতে পারছেন না। বিশেষ করে এ ফলটি কেনা নি¤œ ও মধ্যবিত্ততের প্রায় হাতের নাগালের বাইরে চলে গেছে। পৌর শহরের কালিবাড়ি, কোট চত্বর, পুরাতন বাসষ্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, গোধুলী বাজার, মন্দিরপাড়া, ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় তরমুজের অস্থায়ী বাজার।
বৃহস্পতিবার পৌর শহরের বিভিন্ন বাজারে তরমুজের বাজার
দর ছিল, কেজি প্রতি প্রায় ৬০-৭০ টাকা পর্যন্ত। বর্তমানে ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত তরমুজ বেশি পরিমানে বাজারে উঠেনি। ব্যবসায়িরা দেশের বিভিন্ন স্থান থেকে রমজানকে লক্ষ্য করে বড় মাপের তরমুজ ঠাকুরগাঁওয়ে এনে বিক্রি করছেন। এতে করে প্রতিটি তরমুজ ১০ থেকে ১৫ কেজি বা এর চেয়েও বেশি ওজনের। ফলে প্রতিটি ১৫ কেজির তরমুজ বিক্রি হচ্ছে ৯শ টাকায় যা নি¤œ ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাহিরে। ফলে ক্রেতারা খুব বেশি তরমুজ কিনছেন না।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পিস হিসেবে না বিক্রি করে তরমুজ কেজি হিসেবে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষিণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। রমজান মাসেও ঠাকুরগাঁওয়ে কেজি হিসেবে তরমুজ বিক্রির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সাধারণ ক্রেতারা।
পৌর শহরের কালিবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা রমজান আলী বলেন, রমজান মাসে বাচ্চারা তরমুজ খেতে চায়। কিন্তু এখানে দামাদামি করে জানলাম ৯ কেজি ওজনের তরমুজের দাম ৫৪০ টাকায় কিনতে হবে। এত টাকা দিয়ে কি একটি তরমুজ কেনা সম্ভব।
পৌর শহরের জমিদারপাড়া মহল্লার মহসিন আলী নামে এক ক্রেতা বলেন, তরমুজ কিনতে এসে দাম জেনে চিন্তিত। একটি মাঝারী মানের তরমুজ ৬-৭শ টাকা দিয়ে কিনতে হবে। তরমুজ কিনবা না, আর কিছুদিন পরে যখন আরও বেশি পরিবানে তরমুজ বাজারে উঠবে তখন ক্রয়ক্ষমতার মধ্যে হলে কিনব।
কালিবাড়ি বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও রোডের কয়েকজন তরমুজ বিক্রেতা জানান, রোজায় তরমুজের চাহিদা থাকে প্রচুর। তাই দেশের বিভিন্ন এলাকা থেকে আগাম তরমুজ বাজারে আনা হয়েছে। আগাম তরমুজের বর্তমানে দাম কিছুটা বেশি। কেজি প্রতি তরমুজ ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেনা বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় রবি মৌসুমের মোট ৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এছাড়াও খরিপ মৌসুমের তরমুজ আবাদ চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন
গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার