মধুখালী বাজার পরিদর্শনে (ওসি) মো: মিরাজ হোসেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্য মূল্য, বাজার পরিস্থিতি , মূল্য তালিকা প্রদর্শন এ সকল বিষয়ে মনিটরিং করেছেন মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিরাজ হোসেন ।
তিনি ধারাবাহিকভাবে মধুখালী উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে আসছেন। সোমবার (২৫ মার্চ) দুপুরে মধুখালি সদরে অবস্থিত মধুখালি বাজারে হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো ছিলেন মধুখালি থানার উপ- পুলিশ পরিদর্শক (এস আই) প্রবির কুমার সহ পুলিশ বাহিনীর সদস্যরা।
মধুখালি থানার (ওসি) মো: মিরাজ হোসেন, সবজির দোকান, ফলের দোকান, মাছ ও মাংসের দোকানগুলো অধিক গুরুত্ব দিয়ে পরিদর্শন করেন, প্রতিটা দোকানে গিয়ে, দ্রব্যমূল্য সহনশীল রাখতে নির্দেশনা দেন। এছাড়া ক্রেতাগণের সাথে বিক্রেতাদের সুসম্পর্ক বজায় রাখতে পরামর্শ দেন। খেজুর, গুড়, মিষ্টান্ন, ইফতার সামগ্রী খাবার ঢেকে রাখার জন্য অনুরোধ জানান।এ সকল নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। (ওসি) মো: মিরাজ হোসেন সাংবাদিকদের জানান পুরো রমজান মাস জুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য সহনশীল রাখতে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied