উখিয়ার ডেইলপাড়ায় ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত শাহাজাহান উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়ার মৃত বাছা মিয়ার ছেলে। সোমবার (১৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজাপালং জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স অ্যান্ড কোং-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউপিস্থ জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স অ্যান্ড কোং-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেন তিনি দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
Link Copied