ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্বাধীনতা দিবসে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-৩-২০২৪ দুপুর ৩:২৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) সদস্যরা। মঙ্গলবার (২৬শে মার্চ ) দিনের প্রথম প্রহরে ‘বর্ণাঢ্য স্বাধীনতা র‍্যালি' শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ও চির উন্নত মম শির চত্তরে বাঙালি জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে পুষ্পস্তবক করেন তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, সহকারী অধ্যাপক হারুনুর রশিদ ছাড়াও এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি ফাহাদ বিন সাঈদ, সাধারণ সম্পাদক আসলাম বেগ, সহসভাপতি তৈয়ব শাহনুর, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ জান্নাতি বেগমসহ কার্যনির্বাহী এবং সহযোগী সদস্যরা।
 
এসময় জাককানইবিসাসের সভাপতি সভাপতি ফাহাদ বিন সাঈদ বলেন, "বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জন্ম নিয়েছিলো বলেই বাঙালি জাতি নয় মাসে তাঁর সুযোগ্য নেতৃত্বে বিজয় লাভ করতে পেরেছিলো। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের। একই সাথে শ্রদ্ধা  নিবেদন করছি সেই  সকল মা-বোনদের যারা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন।"
তিনি আরো বলেন, "স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের লেখনীর মাধ্যমে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাব।"

এমএসএম / এমএসএম

‎থামছেই না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণশ্রমিকদের প্রাণহানি

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যবস্থা করা হবে: ইউজিসি চেয়ারম্যান

শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২০ বছরেও নিজস্ব অডিটোরিয়াম পায়নি কুবি

শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর

গবির ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

দুই বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ

মেস ভাড়ার নামে প্রতারণা, টার্গেট নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা