ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গাইবান্ধায় যাত্রীবাহী বাস চাপায় নারীর মৃত্যু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ১২:১৪

গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাস চাপায় শ্রীমতি কানন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর নামক এলকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।

নিহত শ্রীমতি কানন উপজেলার পবনাপুর ইউনিয়ের শ্রী পূর্ন চন্দ্রের স্ত্রী।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রংপুরে মেয়ের বাসার এক অনুষ্ঠান শেষে স্বামীর সাথে বাস যোগে বাড়ি ফিরছিলেন শ্রীমতি কানান। এসময় তিনি ডাকঘর এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শ্রীমতি কানান।

এব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ