ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাতীবান্ধায় রাস্তার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ৩:২৪
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কের দুই পার্শ্বে থাকা দেড় শতাধিক গাছ কাটার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার (১৭ ‍আগস্ট) সকালে উপজেলা পরিষদ গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
 
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, আব্দুর রহমান ও হাবিবুর রহমান। বক্তারা বলেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ওই দুই ইউনিয়নের দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করেছে। এ ঘটনার প্রতিবাদ করা হলে চেয়ারম্যান ও তার লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় থানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসন রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না।
 
এ সময় আব্দুর রহমান জানান, তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় প্রথমে একটি জিডি করেন। পরে তাকে হুমকি দেয়ায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কিন্তু দীর্ঘদিনেও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
 
তবে বড়খাতা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, তিনি যথাযথ কৃর্তপক্ষের অনুমতি নিয়েই গাছ কেটেছেন। গাছগুলোর মালিক ইউনিয়ন পরিষদ বলে দাবি তার।
 
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক