ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে এজেন্ট ব্যাংকিং এর কোটি টাকা লোপাট


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ৪:৩
ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকদের সাথে প্রতারণা করে কোটি  টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা শাহিন হাওলাদার কে গ্রেফতার করেছে র্য্যাব-৬।ডার্চ বাংলা ব্যাংক পটুয়াখালী অফিসের এরিয়া প্রধান রিপন কুমার দে বাদী হয়ে দুমকি থানায় প্রতারণা মামলা দায়ের করার পরে সোমবার রাতে 
র‍্যাব -৬, খুলনার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ফকিরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মুল আসামী ডাচ বাংলা ব্যাংকের দুমকি উপজেলার মাস্টার এজেন্ট মোঃ শাহীন হাওলাদার(৩৫) ও টেলার,ডাচ বাংলা ব্যাংক দুমকির মিথিলা মিলি( ৩০) কে গ্রেফতার করা হয়। আসামিদের মঙ্গলবার রাতে দুমকি থানায় হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানায়, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সাধারন মানুষের সেবা প্রদানের নিমিত্তে জেলা শহরের বাহিরে বিভিন্ন উপজেলা সদর সহ গ্রামগঞ্জে এজেন্ট ব্যাংকিং খুলে সাধারন মানুষের সেবা ব্যাংকিং এর নিয়ন্ত্রনাধীন হাওলাদার এন্টারপ্রাইজ, নতুন বাজার, দুমকি, পটুয়াখালীতে অবস্থিত এজেন্ট ব্যাংকটি জনসাধারনের সেবার জন্য আসামী  শহীনকে এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়। আসামী উক্ত এজেন্ট ব্যাংকটি পরিচালনা করতো। আসামী গ্রাহকগণের সরলতার সুযোগে ২০১৯ থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত গ্রাহকগণের নিকট হইতে কোটি টাকা অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রতারনার আশ্রয় নিয়ে বিভিন্ন তারিখে আত্মসাৎ করেছে। বিষয়টি গ্রাহকগণ, লিখিত ভাবে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিস, পটুয়াখালীতে অভিযোগ দায়ের করেন। টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এবং ব্যাংকের সুনাম রক্ষর্থে ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে রিপন কুমার দে, এরিয়া হেড, ডার্চ বাংলা ব্যাংক, বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় ৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ একটি প্রতারনা মামলা দায়ের করেন।
উল্লেখ্য আসামি শাহীন হাওলাদার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের ছেলে এবং মিথিলা মিলি একই এলাকার গোলাম মোস্তফা চৌধুরীর কন্যা সম্পর্কে তারা স্বামী ও স্ত্রী।
ডাচ বাংলা ব্যাংকের পটুয়াখালী এরিয়া প্রধান রিপন কুমার দে বলেন, আসামি শাহীন হাওলাদার  গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া রিসিভ দিয়ে  কোটি টাকার বেশি আত্মসাৎ করায় তার বিরুদ্ধে দুমকি থানায় মামলা দায়ের করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ হান্নান ঘটনা সততা স্বীকার করে বলেন আসামিদেরকে পটুয়াখালী কোর্টের সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস