ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আরিফুল ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি 

স্বাধীনতা দিবস উপলক্ষে তিতুমীর কলেজে আলোচনা সভা 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৩-২০২৪ বিকাল ৫:৭

নানা আয়োজনে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ)সকাল ৬টায় দিবসটি উপলক্ষে কলেজটির পতাকা মঞ্চে পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে বিজ্ঞান ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

উক্ত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠানে কলেজটির শহীদ বরকত মিলনায়তনে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দা শাহনাজ বেগমের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রধান অতিথি বলেন, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি ও বিভিন্ন জাতীয় দিবসে ইতিহাস চর্চা করি। আমাদের এই প্রজন্মকে ইতিহাস গুলো জানতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মো মহিউদ্দিন, শিক্ষক সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান। 

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ নিয়ে ‘লাল জমিন’ নাটক প্রদর্শীত হয়।

এসময় কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষক মন্ডলী, ছাত্রলীগ সভাপতি মো: রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী