সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার প্রত্যুষে সাভার থানা পুলিশ ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং লাল নীল আলোকসজ্জা মধ্যে দিয়ে দিবসটিতে বাড়তি শোভা বর্ধনে সহায়তা করে।
স্বাধীনতা দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
পরে পুলিশ, আনসার, রোভার স্কাউট ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেন। এসময় এমপি সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় প্যারেড পরিচালনা করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাফাত। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের মাধ্যমে কুচকাওয়াজ ও ডিসপ্লে এই দুই বিভাগে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইসলাম নূর, সাভার থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান, উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান উপজেলা সমবায় অফিসার মোঃ রুহুল আমিন,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম বাঙালি,সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ। পরে একই স্থানে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন জাতীয় স্মৃতিসৌধে ও পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied