আওয়ামীলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীঃ নাজিম উদ্দিন মুহুরী
চট্টগ্রাম ফটিকছড়িতে সনাতনধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে উত্তর সুন্দরপুর হাপানিয়া সার্বজনীন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ ও ২৭ য়ে মার্চ উত্তর সুন্দরপুর হাপানিয়া সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গনে ২ দিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দীন মুহুরী। উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক সরোয়ার উদ্দীন,দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্য নির্বাহী সদস্য মোঃ মুছা, নারায়নহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমীন, আওয়ামী লীগ নেতা আবু তাহের সহ আরো অনেকে।
বক্তব্য প্রদান কালে নাজিম উদ্দীন মুহুরী বলেন এদেশে একসময় অনেক হিন্দু সম্প্রদায় নির্যাতন নিপিড়ীনের শিকার হয়েছিল, অনেক হিন্দুদের বাড়ী ঘর জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসী বাহিনীরা তখন অতন্দ্র প্রহরীর মতো আওয়ামীলীগ আপনাদের পাশে ছিল আমরা আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের মন্দির ও মহোৎসবগুলো পাহাড়া দিতাম। আপনারা যেভাবে সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন টিক তেমনিই অনেক মুসলমানরাও নির্যাতন নিপিড়ীনের শিকার হয়েছেন।বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এদেশ হিন্দু,মুসলমান,বৌদ্ধ, খ্রিস্টান সকলের রক্তে স্বাধীন হয়েছে তাই আমরা সকলে স্বাধীনতা সমানভাবে ভোগ করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে। এসময় নাজিম উদ্দীন মুহুরী তাহার নির্বাচনী মাঠে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও রাস্তা ঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠিত মহোৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি মাস্টার প্রদীপ কান্দি দে, সাধারন সম্পাদক ব্রজেশাম নাথ, অর্থ সম্পাদক যদু দে, সাংগঠনিক সম্পাদক জিশু দত্ত সিকদার, উপদেষ্টাদের মধ্য ছিলেন মাস্টার লিটন ময় দেব, বাদল কান্দি নাথ, ভোবন বিহারী দে, জ্যোতিশ চন্দ চৌধুরী,ধনা দত্ত, কাজল দে, প্রমুখ।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ