কাপ্তাইয়ে পুষ্টি বিষয়ক কৃষক মাঠ স্কুলের উদ্বোধন
রাঙামাটির কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি পাড়ায় পার্টনার কৃষক মাঠ স্কুল - পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর উদ্বোধন করেন। কৃষি মন্ত্রণালয়ের সম্প্রতি শুরু হওয়া "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রোগ্রামের আওতায় এই কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: ইমরান আহমেদ বলেন, "দেশের পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে নিরাপদ পদ্ধতিতে শাক-সবজি ও ফলমূল উৎপাদনের পাশাপাশি সামগ্রিক পুষ্টিমান উন্নয়নের ওপর ওপর দশটি সেশনে ২৫ জন কৃষাণীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনুচিং মারমা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা উথোয়াই প্রু মারমা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা