উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাটুরিয়ায় মানবন্ধন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা সীমাহীন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাসদ সাটুরিয়া উপজেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজু, বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ -বিসিএল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সোহেল হোসেন, স্থানীয় জাসদ নেতা আদারী বেপারি, মো. হাছেন, দুলাল হোসেন, শরিফুল ইসলাম, সাইদুর রহমান শুভ প্রমুখ।
বক্তরা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের জামাতের টাকা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার করার সিদ্ধান্ত দ্রুত বাতিল করে পূর্বের নিয়মেই নির্বাচন করতে হবে। নতুন সিদ্ধান্ত লুটেরাদের পক্ষে আর জনগণের বিপক্ষে। এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করে সাধারণ জনগণ যাতে নির্বাচনে উৎসাহিত হয় সেই উদ্যোগ নিতে হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর