বঙ্গোপসাগরে দু’দল জেলের মধ্যে সংঘর্ষে আহত ৬, বনরক্ষীদের ফাঁকা গুলি
বঙ্গোপসাগরে মাছ ধরাকে কেন্দ্র পাথরঘাটা ও শরণখোলার দুই জেলে গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে শরণখোলার পাঁচ জেলে এবং পাথরঘাটার এক জেলে আহত হয়েছেন। বুধবার (২৭মার্চ) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা ফরেস্ট অফিসসংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।
আহতরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলামের জেলে দেলায়ার, কাওসার, নাজমুল, আসাদ ও মাসুম। এদেরকে বিকেলে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের আহত জেলের নাম বেল্লাল হোসেন। তিনি পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার মৎস্য ব্যবসায়ী রফিক খানের জেলেদের মহাজন রফিকুল ইসলাম বিকেল ৫টার দিকে জানান, সকাল ৬টার দিকে কটকা অফিসসংলগ্ন বঙ্গোপসাগরের ফুসফুসের চর এলাকায় তার জেলেরা জাল ফেলেন। এসময় পাথরঘাটা উপজেলার পদ্মাস্লুইস এলাকার হালিম খানের ছেলে রফিকুল খানের নেতৃত্বে ২০-২৫ জন জেলে তিনটি ট্রলারে এসে তাদের মাছ ধরতে বাধা দেন এবং জাল তুলে নিতে বলেন। জেলেরা বাধা উপক্ষো করে মাছ ধরা বন্ধ না করায় তারা মারধর শুরু করেন। একপর্যায় তারা বেপরোয়াভাবে জেলেদের মারতে থাকলে নিকটবর্তী কটকা ফরেস্ট অফিসের বনরক্ষীরা গিয়ে ফাঁকা গুলি ছুড়ে ঘটনা নিয়ন্ত্রণ করেন। তাদের হামলায় পাঁচ জেলে গুরুতর আহত হয়েছেন। এঘটনায় মামলা করা হবে বলে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম জানিয়েছেন।
পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার মৎস্য ব্যবাসয়ী রফিকুল খান মুঠোফোনে জানান, শরণখোলার রফিকের জেলেরা তার জেলের ওপর হামলা চালিয়েছে। এতে বেল্লাল নামে তার এক জেলের হাত ভেঙে গেছে। তাকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, বঙ্গোপসাগরের ফুসফুসের চর এলাকায় এঘটনা ঘটেছে। বনরক্ষীরা দ্রুত গিয়ে ফাঁকা গুলি ছুড়লে হামলকারীরা পালিয়ে যায়।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied