ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৩:৫৪

বান্দরবানের আলীকদমে অসহায় ও দুস্থ গরীব মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন আলীকদম সেনা জোন।

এছাড়াও আলীকদম জোন সদর এলাকায় ১৫০ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে।

আলীকদম সেনা জোন ক্যান্টিনের হল রুমে এই ঈদ উপহার এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এ এফ, ডব্লিউসি,পিএসসি এবং জোন কমান্ডার  লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।

এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ী এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্ত। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহায়তা করে আসছে। বিশেষ করে, আলীকদম সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামুল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ এসব অসহায়, গরীব ও দুস্থ ১২০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ১৫০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা