ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে নাজেম মাওলা শাহেদ হত্যার ২ আসামী গ্রেপ্তার


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৪:৫১

কক্সবাজারের রামুর নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়া হত্যার আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪ইং)  গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও রামু থানার যৌথ একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার  সত্যতার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে  থানা এলাকায় বিশেষ গ্রেফতারী অভিযান পরিচালনা শুরু করে। গ্রেফতারী অভিযান পরিচালনা কালে তথ্য-প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে আসামীদের মোবাইল ফোনের লোকেশন ট্রাক করা হয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষন করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান  এর নেতৃত্বে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই সি  ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে  রাত ০২:২০ ঘটিকার সময় ঘটনায় জড়িত আসামী  ওসমান (৩৫), পিতা: মোহাম্মদ আলী, সাং- কমলাপাড়া, ০৮নং ওয়ার্ড, কচ্ছপিয়া, থানা-রামু, জেলা- কক্সবাজার। তাকে নিজ বসত বাড়ীর পিছন হতে এবং একই তারিখ রাত্র অনুমান ০৩.১০ ঘটিকার সময় আলাউদ্দীন (২৫), পিতা- কাদের মিস্ত্রি, সাং- কমলাপাড়া, ওয়ার্ড নং- ০৮, কচ্চপিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার। তাকেও একই এলাকার বধুপাড়া মসজিদের পিছন হতে গ্রেফতার করা হয়। রামু থানার অফিসার ইনচার্জ আরোও বলেন,ঘটনার প্রাথমিক তদন্তে বর্ণিত আসামীগণ পরস্পর একই উদ্দেশ্যে উক্ত ঘটনা সংঘঠিত করছে মর্মে স্বীকার করে। ঘটনা সংক্রান্তে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী তদন্তে মামলার বিস্তারিত রহস্য উদঘাটিত হবে।

উল্লেখ্য যে,গত ২৬ মার্চ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ঘটনায় জড়িত আসামী ০১। দেলোয়ার (৩২), পিতা-পেঠান সওদাগর প্র: আবু বক্কর, সাং-বড়জামছড়ি, ৫নং ওয়ার্ড, রামু, কক্সবাজার, ০২। ওসমান (৩৫), পিতা: মোহাম্মদ আলী, সাং-কমলাপাড়া, ০৮নং ওয়ার্ড, কচ্ছপিয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার, ০৩। আলাউদ্দীন (২৫), পিতা-কাদের মিস্ত্রি, সাং-কমলাপাড়া, ওয়ার্ড নং- ০৮, কাচ্ছপিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার। মদ পান করিয়া মাতাল হয়ে রামু থানাধীন কচ্ছপিয়া ইউপির ০৫ নং ওয়ার্ডস্থ বধুপাড়া ব্রিজের মাথায় অবস্থান করেছিল। উক্ত ঘটনাস্থলে জৈনেক ফেরদৌস প্রকাশ ফিরো এর সহিত আসামীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি ফেরদৌস ভিকটিম নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়া, পিতা: আব্দুল হাকিম, মাতা: রহিমা বেগম, সাং- রূপনগর, ০৫নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজারকে ফোন করে জানায়। অত:পর ভিকটিম নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়া একই তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় রামু থানাধীন কচ্ছপিয়া ইউপির ০৫নং ওয়ার্ডস্থ বধুপাড়া ব্রিজের মাথায় উপস্থিত হলে বর্ণিত আসামীদের উক্ত ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসা করলে আসামীদের সহিত ভিকটিমের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসামীগণ, তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়া ভিকটিম নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়াকে এলোপাথাড়ি ঘাই মারিয়া গুরুত্বর রক্তাক্ত করে। তৎসময়ে উপস্থিত লোকজন ভিকটিম নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়াকে গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল কক্সবাজারে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২