বুড়িমারী স্থলবন্দরে অবৈধভাবে পাথর ভাঙায় তিন মেশিন মালিকে জরিমানা
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় অবৈধভাবে পাথরভাঙা মেশিন বসিয়ে পাথর ভাঙায় তিন মেশিন মালিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, বুড়িমারী ইউনিয়ন ও স্থলবন্দরের বিভিন্ন এলাকায় কয়েকশত পাথরভাঙা মেশিন বসিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত পাথর ভাঙা হয়। খোলা স্থানে পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার ছাড়পত্র না নিয়ে অবৈধ প্রক্রিয়ায় পাথর ভাঙায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অবৈধভাবে পাথর ভাঙা বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টি পাথর ভাঙ্গা যন্ত্রের মালিককে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ৮ ধারা মোতাবেক ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেশিনের মালিকেরা হলেন- বুড়িমারী স্থলবন্দরের আরশি ট্রেডার্সের স্বত্তাধিকারী রণজিত চন্দ্র রায়কে ১০ হাজার, এসএস ট্রেডার্সের স্বত্তাধিকারী আশরাফুল আলমকে ৮ হাজার ও সওদাগর ওভারসীজ ট্রেডার্সের স্বত্তাধিকারী হুমায়ুন কবির সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক বিজন কুমার ও থানা পুলিশের একটি দল সাথে ছিলেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, ‘পরিবেশ ও বায়ু দূষণ রোধ এবং অবৈধ পাথর ভাঙা বন্ধে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied