ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাড্ডা থানার সাফল্যের অগ্রগতি অব্যহত

রমজানে ঈদুল ফিতর ঘিরে জালটাকা ও মাদকসহ ৫ জন গ্রেফতার


মোস্তাফিজুর রহমান  photo মোস্তাফিজুর রহমান
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ২:১৪

রাজধানীর বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে জালটাকা ও মাদকসহ পাঁচজনকে আটক করেছেন বাড্ডা থানা পুলিশ। সামনে ঈদকে ঘিরে বিভিন্ন বিপণি-বিতানে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এ জাল টাকাও মাদক জমা করছিলেন। বাড্ডা থানার একটি চৌকস টিম গোপন সূত্রে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারের সময় পুলিশের উপ¯ি’তি টের পেয়ে একাধিক আসামি পালিয়ে গেলেও জালটাকার মূল হোতা ফয়েজ আহম্মেদ রাসেলকে (৪২) আটক করতে সক্ষম হন। আটকের সময় তার হেফাজত থেকে ৮৩ হাজার টাকা মূল্যের জালটাকা উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামির স্বীকারোক্তি মতে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মাদকসহ আরও চারজনকে আটক করা হয়। আটককৃত ফয়েজ আহম্মেদ রাসেলের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর ক(খ) ধারায় থানায় মামলা রুজু হয়। বাড্ডা থানার মামলা নং ৬২(৩)২৪ তাং ২৮-০৩-২৪ রুজু করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। জালনোট কারবারির হেফাজতে লুকিয়ে রাখা জালটাকা ও মাদক উদ্ধারে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তদান্তকারী কর্মকর্তার আবেদনে বিজ্ঞ আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
জানা গেছে ২৮ মার্চ বুধবার গুলশান বিভাগের ডিসির নির্দেশে বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহার নের্তৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় বাড্ডা থানার অফিসার ইনচার্জ ইয়াসিন গাজীর সার্বিক তদারকি ও বিচক্ষণতায় এস আই সাইফুল ইসলাম ভুঁইয়া,এস আই শাহ আলম খলিফা, এস আই রুহুল আমিনের সমন্বয় একটি অভিযানিক দল বাড্ডা,ভাটারা,বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। আটককৃতরা অনেকে রাজধানীর নামিদামি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বলে জানায়। ঈদকে ঘিরে বিভিন্ন শপিংমলে জালনোটগুলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন।  পুলিশের প্রাথমিম জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক এবং জালটাকার সঙ্গে কারা জড়িত আছে তাদেরকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে। 
বাড্ডা থানার অফিসার ইনচার্জ ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করে সকালের সময়’কে জানান,অপরাধি যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবেনা। আমরা এর আগে শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রæপের সদস্যদের অস্রসহ আটক করে আদালতে চালান করেছি। এ চক্রে অন্য কেউ থাকলে আমরা অচিরেই গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল