কাপ্তাই পিডিবি এলাকার লোকালয়ে এসে বন্যহাতির তান্ডব
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্রের বিউবো বক্স হাউজ এলাকায় বন্যহাতির তাণ্ডবর আনসার ব্রাক ও অফিসার কোয়াটার বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ৫ থেকে ৬টি বন্যহাতি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর ভিতর প্রবেশ করে এই তান্ডব চালায়।
এসময় বন্যহাতির দল অফিসার কোয়াটার ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং পাশে থাকা নিরাপত্তা আনাসার ব্রাক, অফিসার কোয়াটারের দরজা,জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙ্গে লন্ডবন্ড করে। পরে স্থানীয়দের চিৎকারে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাইলেন্ট বাজিয়ে বন্যহাতি তাড়াতে সক্ষম হয়।
এবিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, প্রায়সময় হাতি এসে লোকালয়ে ভাঙচুর করে। পরে আমরা খবর পেয়ে সাইলেন্ট বাজিয়ে হাতিদের তাড়াতে হয়। গত রাতেও একইভাবে আমরা বন্যহাতিদের তাড়ানোর ব্যবস্থা করেছি।
কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো. মামুনুর রহমান হাতির আক্রমনের কথা স্বীকার করে জানান, বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তান্ডব চালাচ্ছে। তবে হাতিকে আক্রমন করা যাবেনা, হাতি দ্বারা আক্রমনে ক্ষয়ক্ষতি হলে তা সরকারিভাবে সহযোগীতা করা হবে।
এদিকে শুক্রবার বেলা ২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও কাপ্তাই সহকারী বনসংরক্ষক মো. মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা