ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এহইয়ায়ুচ্ছুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৪ বিকাল ৫:২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে এহ্ইয়াউসসুন্নাহ্ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রাঃ) আল-ইসলামিয়া (মাদরাসার) ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং নাহু-সরফ প্রশিক্ষণ কোর্সের উত্তীর্ণদের পূরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ ইং সম্পন্ন হয়েছে।২৮ মার্চ ১৭ ই রমজান ১৪৪৫ হিজরী (বৃহস্পতিবার) ভূজপুর জামেয়া  আবু বক্কর সিদ্দিক রাঃ বালক বালিকা আল ইসলামিয়া মাদ্রাসায় ধারাবাহিকভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে মাওলানা ইসমাইল হুসাইন সিরাজী ভূজপুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক, রাজনীতিবিদ ও আসন্ন ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার সাইদ ইরান।বিশেষ অতিথি ছিলেন  সাংবাদিক ও রাজনীতিবিদ জাহেদু্ল্লাহ কোরাইশী,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সলিম উদ্দিন দৌলতপুরী।
অনুষ্ঠান জুড়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবতাবাদী সংগঠন এহইয়ায়ুচ্ছুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা শায়খ হুসাইন মুহাম্মদ শাহ্জাহান ইসলামাবাদী। 

আরো উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসাইন, মাওলানা হারুন আরিফ,মাওলানা হাবিবুল্লাহ দিদু,হাফেজ মাওলানা সেলিম মাহমুদ,মাওলানা রায়হান আহমদ,মাওলানা ওসমান মাহমুদ,মাওলানা ইয়াসিন,মাওলানা হেলাল,মাওলানা কামাল,জনাব ইদ্রীস, মুফতি শামসুল হক,মাওলানা ইকবাল,
মাওলানা ইয়াকুব, হাফেজ মাওলানা ইসমাইল,হাফেজ মাওলানা সালাউদ্দিন,হাফেজ হাসান প্রমূখ।

অনুষ্ঠানে  বিচারকের দায়িত্ব পালন করেন  হাফেজ রিজুয়ান ও হাফেজ নাজিম উদ্দিন।

 হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫ গ্রুপে ২৩ টি প্রতিষ্ঠানের সর্বমোট ৯৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন

৫ গ্রুপের ১ম, ২য় ও ৩য় মোট ১৫ জনকে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে এবং ৫ গ্রুপের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ মোট ১৫ জনকে উপহার সামগ্রী ও সনদপত্র বিতরণ করা হয়েছে বাকি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের কে শান্তনা পূরস্কার হিসেবে নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।

এবং কুইজ প্রতিযোগিতায় সর্বমোট ১৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তন্মধ্যে ৭২ জন সঠিক উত্তর দাতার মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও ২০ জনকে শান্তনা পুরস্কার দেওয়া হয়,সে সাথে নাহু-সরফের ১৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীকে উপহার সামগ্রী ও সনদপত্র বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত