ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে চলছে সিএসই ফেস্টের প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৪ বিকাল ৭:১৮

আরপিএসইউ সিএসই ফেস্ট-২০২৪ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানটি আগামি এপ্রিলের ২০ ও ২১ তারিখ এই দু’দিন বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসে আয়োজন করা হবে।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোঃ আসাদুজ্জামানকে আহবায়ক করে ফেস্টের কমিটি গঠিত হয়েছে। গণমাধ্যমকে তিনি জানান, ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, গেমিং কনটেস্ট, সেমিনার, এওয়ার্ড সেশন ও কালচারাল প্রোগ্রাম এর সমন্বিত আয়োজন হল এবারের ফেস্ট। যার ফলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সফট স্কিল সহ যেকোন কমুনিকেশন স্কিল এর প্রতিফলন ঘটবে এবারের আয়োজনে।

ফেস্টের উপদেষ্টা ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. কিংকর প্রসাদ ঘোষ বলেন, ‘ব্যাপকভাবে ফেস্ট উদযাপন করতে আমাদের স্পন্সরের প্রয়োজন। তরুণদের উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে মেধা বিকাশ ঘটাতে টেক কোম্পানিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।’

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফেস্ট উদযাপন নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে দায়িত্ব দেওয়া হয়েছে ‘কাজের খবর’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে।উল্লেখ্য, দানবীর রণদা প্রসাদ সাহার নামে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে। ২০১৪ সালে যাত্রা শুরুর পর তুলনামূলক কম খরচে পাঠদানের জন্য নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি বেশ পরিচিতি পেয়েছে।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়ছেন প্রায় ১২০০ শিক্ষার্থী। এখানে ইংরেজি, ব্যবসায় প্রশাসন, তড়িৎ ও প্রকৌশল (ইইই) এবং ফ্যাশন ও ডিজাইন বিভাগে পড়তে খরচ হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা, আইন, সিএসই এবং ফার্মাসি বিভাগে পড়তে খরচ—ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় জানান, উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর নির্ভর করে বিভিন্ন বৃত্তি ও প্রণোদনার মাধ্যমে পড়ার সুযোগ আছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!