মাদারীপুরে ব্যাগভর্তি ককটেলসহ একজন আটক
মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাগভর্তি ককটেলবোমাসহ নাসির কাজি (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাসির কাজী কুমিল্লা জেলার বাচ্চু কাজীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নাসির মাদারীপুরের বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবসায় করে আসছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কালকিনির ফাঁসিয়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্কুলব্যাগভর্তি ককটেল বোমা জব্দ করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় একটি স্কুলব্যাগভর্তি ককটেল জব্দ করা হয়। তবে ব্যাগের ভেতর কতগুলো ককটেল আছে, তা এখনই বলা যাচ্ছে না। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ