ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ১:২৬

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) রাত ১২টার দিকে ওই ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম। তিনি জানান, ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।চেয়ারম্যান জেসমিন কাজী নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওবায়েদ কাজীর স্ত্রী এবং সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পরপর দুই দফা সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে ওবায়েদ কাজীর মৃত্যুর পর পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বে গত ৭ জানুয়ারি খুন হন ফুয়াদ কাজী।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, এর আগে এ ঘটনায় ইউপি সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাত ৯টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সারাদিন নির্বাচনি কার্যক্রম শেষে ঘটনার সময় মেয়ের জন্য খাবার নিয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন ফুয়াদ। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত