ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত ৬


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ১:৩৫

মাগুরার শালিখা উপেজলায় বাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ছয়ঘরিয়া গ্রামের হাজাম বাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), নারায়ন চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০) এবং কালিপদ শিকদারের ছেলে মধু শিকদারকে (৫০)। এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে মাগুরা ও যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মাগুরা (রামনগর) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মন্ডল জানান, অজ্ঞাত একটি পরিবহনের সাথে বিপরীত দিক আসা একটি সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত পরিবহনটি সনাক্ত না করা গেলেও সিএনজিটি জব্দ করেছে বলে জানায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা শ্রীপুর থেকে ধর্মীয় অনুষ্ঠান (নামযজ্ঞ) শেষ করে কতিপয় ব্যক্তি মাগুরা থেকে একটি সিএনজি যোগে শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক আসা ঢাকাগামী একটি পরিবহনের সাথে সংঘর্ষ লাগলে নিরুপা রানী দে (৪০) এবং পুষ্প রানী দে (৫০) ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন। এছাড়াও মধু শিকদারক (৫০) নামে একজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে।

শালিখা থানা (ওসি) তদন্ত মিলন ঘোষ বলেন, রাস্তা সংস্কারের জন্য রাস্তার দুই পাশে মাটি রাখার কারনে রাস্তাটি সরু হয়ে গেছে যার ফলে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও বিষয়টি দেখভালের জন্য মাগুরা হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা