ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে খাদ্যসামগ্রী বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ৪:২৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় তিনটি ইউনিয়নের ৩ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীরের অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ ‍আগস্ট) বেলা ১১টা থেকে স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ শুরু করা হয়। পরবর্তীতে ১৬ ও ৬নং ইউনিয়নেও এাণ বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি করে চাল, আটা তিন কেজি ও দুই কেজি ডাল।
 
মঘাদিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণের সময়  উপস্থিত ছিলেন- শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, বিসিএলের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এইচআরএ মোহাম্মদ আলতাফ হোসেন, ডিপুটি ম্যানেজার নিয়ারুল ইসলাম প্রমুখ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে উদ্যেক্তারা জানান।
 
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডিপুটি জেনারেল ম্যানেজার পিএসএস অ্যান্ড এনভায়রনমেন্ট ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান বলেন, চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত দেশব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীরের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেয়া হলো।
 
ফায়েজুর রহমান আরো বলেন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণের পাশাপাশি আরো বড় পরিসরে কিছু করার পরিকল্পনা করা হচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে যা যা করণীয় তাই করা হবে।
 
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আমার এলাকার অসহায় পরিবারগুলোকে ত্রাণ দিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের  সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত