মানিকগঞ্জে সড়কে চাঁদাবাজি বন্ধ ও দুর্ঘটনা এড়াতে পুলিশ সুপারের গনসচেতনতা কর্মসুচি
আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে দূর্ঘটনা ও যানযট নিরসন কমিয়ে আনতে এবং সড়কে চাঁদাবাজি বন্ধে যানবাহন চালকদের নিয়ে গণ সচেতনতা কর্মসূচি শুরু করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
এ উপলক্ষে শনিবার (৩০ মার্চ) সকালে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় বাস, মিনিবাস, ট্রাক অটোটেম্পু চালক ও শ্রমিকদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম,পিপিএম বার।
এসময় পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ঈদ উপলক্ষে রাস্তায় দুর্ঘটনা এড়াতে চালকদের নিরাপদ দুরুত্ব ও গতি বজায় রেখে পরিবহন চালাতে হবে। যানবাহনে ফগলাইট ও পার্কিং লাইট জ্বালিয়ে রাখা যাবেনা। লেন পরিবর্তনে অভারটেকিং থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে চলাচলের ক্ষেত্রে চালকদের সব সময় সচেতন থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে পরিবহন চালানোর নির্দেশ দেন তিনি।
এসময় পুলিশ সুপার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত কোন পরিবহনে কোন রকম চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ কোন চাঁদাদাবী করলে সাথে সাথে আমাকে ফোন দিবেন। সড়কে কোন রকম চাঁদাবাজি চলবে না। আপনারা নির্বিগ্নে যানবাহন চালাবেন। জেলা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর