আটোয়ারীতে ৭০ স্কুলে পড়ছে ঝড়ে পড়া শিক্ষার্থীরা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭০ স্কুলে পড়ছে দুই হাজার ১শ জন ঝরে পড়া শিক্ষার্থী। এতে কােমলমতি শিশুদেরকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও বেকার থেকে ফিরিয়ে,মুল ধারার শিক্ষায় আনার আশা প্রকল্প সংশ্লিষ্ট ও স্থানীয়দের।
জানা যায়,চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় উপজেলায় ঝরে পড়া ৮ থেকে ১৪ বছরের দুই হাজার ১শ শিশুর জন্য ২০২১ সালের শেষের দিকে ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এ শিক্ষা কার্যক্রম চলছে।শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, ড্রেস, ব্যাগ ও উপবৃত্তি প্রদান করা হচ্ছে।প্রকল্পটি আর ডি আর এস এর সহযোগি রিচিং পিপলস ইন নীড (আরপিএন)এর বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষকের মাধ্যমে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে।তদারকি করার জন্যও রয়েছে সুপার ভাইজার।
সম্প্রতি চুচুলি শিখন কেন্দ্র, উত্তর সুখ্যাতি শিখন কেন্দ্রে, ছোটদাপ, রসেয়া, কিসমতদাপ, দক্ষিন চামেশ্বরী শিখন কেন্দ্রে গিয়ে দেখা গেছে,শিশুদেরকে শিক্ষার মুল ধারায় ফিরিয়ে আনতে মাতৃস্নেহে পাঠদান,খেলাধুলা,গানবাজনা শিখানো হচ্ছে।শিক্ষার্থীরা জানায়, বই, খাতা, কলম, ড্রেস, ব্যাগ ও উপবৃত্তি পেয়ে খুশি তারাও।
চুচুলি এলাকার স্থানীয় আবু বক্কর সিদ্দিক বলেন, শিখন কেন্দ্রটি হওয়ায় এখানে দরিদ্র, সামাজিক ও অর্থনৈতিক ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে ঝরে পড়া শিক্ষার্থীরা এ শিক্ষা কার্যক্রমের আওতায় আসছে।
উত্তর সুখ্যাতি এলাকার মোছা.আনজু বেগম ও সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের ছেলে এ শিখন কেন্দ্রে পড়ালেখা করছে।আগেতো স্কুল বাদ দিয়েছিল।এখন মোটামুটি ভালই পড়তে শিখেছে।
চুচুলী উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষিকা মোছা.শিউলি বেগম লাভলী জানান, যে সকল সুবিধাবঞ্চিত শিশুরা লেখাপড়ার সুযােগ পায় না তারা এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহনের সুযােগ পাচ্ছে। অপরদিকে পরিবারের কাজের পাশাপাশি শিক্ষিকা হিসাবে সম্মানী ভাতা পেয়ে পরিবারের বাড়তি আয় যােগান দিতে পারায় পরিবারে আমার মযার্দাও প্রতিষ্ঠিত হয়েছে।
রিচিং পিপলস ইন নীড( আরপিএন)
আটোয়ারী উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোছা.নাজমা বেগম জানান, শিক্ষার্থীদের প্রয়ােজনীয় শিক্ষা উপকরণ,শিক্ষক প্রশিক্ষণ ও স্কুল পরিচালনায় কারিগরী সহায়তা দিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাদান করা হচ্ছে।এ সব শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রথম-শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করানো হবে ।এতে কােমলমতি শিশুদেরকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও বেকার থেকে ফিরিয়ে,মুল ধারার শিক্ষায় আনা সম্ভব বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন