প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী প্রশিক্ষণার্থীদের ইফতার ও সনদ প্রদান অনুষ্ঠান
আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়ে ২০২৩-২০২৪ ইং সালের প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান ও ইফতার অনুষ্ঠান ২৯ শে মার্চ (শুক্রবার ) বিকাল ৫ টায় আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টারের উপদেষ্টা ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)
বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার এর উপদেষ্টা মোঃ মনির হোসেন (মুন্না) উপস্থিত ছিলেন, মোঃ ইমাম হোসেন(ইমন) স্টাফ রিপোটার বাংলাদেশের আলো,সাংবাদিক মেরিনা,মোঃ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, মোঃ আমিনুল ইসলাম (বুলবুল) পরিচালক আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার রামপুরা শাখা।ইয়াসমিন আক্তার পরিচালক আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত পাঠ করেন মাহদী হাসান এবং সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী আপনাদের স্বাস্থ্য সেবায় অবদান কম নয়। বক্তারা , সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা