ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়লো ৩২ কেজির কাতল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৩:৩৪

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৩২ কেজির একটি কাতল মাছ ধরা পরেছে গোবিন্দ হালদার নামের এক জেলের জালে। ক্রেতা না থাকায় মাছটি হরিরামপুর উপজেলার পদ্মাপাড়ের আন্ধারমানিক আড়তে ৪ জন মিলে মাছটি ৩২ হাজার টাকা দিয়ে ক্রয় করেন।

আড়তদার হৃদয় রাজবংশী ও মাছ ব্যবসায়ীরা জানান,শনিবার ভোরে ৩২ কেজির একটি কাতল মাছ আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার।

পরে মাছ ব্যবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী ও আড়তদার সুমন রাজবংশী রাধু মিলে। ১হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী নৃপেন রাজবংশী জানান,শুক্রবার মধ্য রাতে পদ্মায় গোবিন্দ হালদারের বেড় জালে মাছটি ধরা পরে। ভোরে কাতল মাছটা আড়তে নিয়ে আসলে আমরা চারজন মিলে ভাগে কিনে নেই। তিন ভাগ আমরা দুইজন মাছ ব্যবসায়ী, একজন আড়তদার ও আর একভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম ভাই নিয়েছেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান বলেন, পদ্মায় জেলেদের জালে মাঝে মধ্যেই বড় বড় আইর মাছ, পাঙ্গাস ও বোয়াল মাছ ধরা পরে। আজও একটি বড় কাতল মাছ ধরা পরেছে বলে শুনেছি৷ 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ