মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকালে মিরসরাই অডিটরিয়ামে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরসরাই মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ তসলিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উত্তর জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শিল্পপতি মনিরুল ইসলাম ইউসুফ, মিরসরাই উপজেলার বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফচার দুলাল, জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতির সভাপতি কালু কুমার দে, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন সহ প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন জিহান বিল্ডার্স একাডেমি ও রানার্স আপ এএসপি সার্কেল টিমসহ অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও এএসপি মনিরুল ইসলাম।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন মিরেশ্বরাই মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল
সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা